আধার কার্ডে মোবাইল নম্বর কিভাবে পরিবর্তন করবেন, জেনে নিন সহজেই।
আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি যদি হারিয়ে যায়, বন্ধ হয়ে যায় বা নতুন নম্বর ব্যবহার করেন, তাহলে সেটি যত দ্রুত সম্ভব আপডেট করা উচিত। আধারের সঙ্গে সঠিক মোবাইল নম্বর যুক্ত থাকলে OTP-ভিত্তিক বিভিন্ন পরিষেবা, যেমন e-KYC, ডাউনলোড, ঠিকানা আপডেট এবং সরকারি পরিষেবা ব্যবহার করা সহজ হয়।
কিভাবে আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরটি পরিবতন করা যায় , তার কয়েকটি বিশেষ পরিস্থিতি আছে।
প্রেক্ষাপট ১ ঃ যদি আপনার আধার এ সংযুক্ত মোবাইল নম্বরটি চালু আছে আর আপনি সেটা পরিবরতন করতে চান
এক্ষেত্রে আপনি নিজের মোবাইলে এই কাজটি করতে পারবেন। Google Play Store থেকে Aadhaar ও Aadhaar Face RD অ্যাপ দুটি ডাউনলোড করে সংযুক্ত নাম্বার টি পরিবরতন করতে পারবেন।
এক্ষেত্রে খরচ হবে ৭৫ টাকা । এই টাকা টি আপনাকে অনলাইনে ডেবিট কার্ড বা UPI এড় মাধ্যমে পেমেন্ট করতে হবে।
নিজের মোবাইল এই মোবাইল Update
প্রেক্ষাপট ২ ঃ যদি আপনার আধার এ সংযুক্ত মোবাইল নম্বরটি চালু নেই আর আপনি সেটা পরিবরতন করতে চান
এক্ষেত্রে আপনি নিজের মোবাইলে এই কাজটি করতে পারবেন না। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আপনাকে নিকটস্থ Aadhaar Seva Kendra বা অনুমোদিত Aadhaar Enrolment/Update Centre-এ গিয়ে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে আবেদন করতে হবে।
এক্ষেত্রেও খরচ হবে ৭৫ টাকা । তবে টাকা আপনাকে Aadhaar Seva Kendra বা অনুমোদিত Aadhaar Enrolment/Update Centre-এ পেমেন্ট করতে হবে।
FAQ :
আমার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক নেই। আমি কি Online এ মোবাইল আপডেট করতে পারব?
Ans: না, পারবেন না। আপনাকে নিকটস্থ Aadhaar Seva Kendra বা অনুমোদিত Aadhaar Enrolment/Update Centre-এ যেতে হবে।
